Logo

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পরিবেশবান্ধব উদ্যোগ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

profile picture
বশির হোসেন বাবু
১১ নভেম্বর, ২০২৬, ২১:৩৯
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পরিবেশবান্ধব উদ্যোগ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী।

এ সময় তাকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্যাভিলিয়নে সাজানো পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বিভিন্ন নমুনা দেখেন তারেক রহমান। পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত কার্যক্রমের প্রদর্শনীও পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

প্যাভিলিয়নে দায়িত্ব পালনরত কর্মীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ু উদ্যোগ তুলে ধরার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নের বিভিন্ন কার্যক্রম ও প্রদর্শনীর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD