Logo

ইনকিউবেটরে আগুনে দগ্ধ তিন ঘণ্টা বয়সী নবজাতকের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ২১:২২
ইনকিউবেটরে আগুনে দগ্ধ তিন ঘণ্টা বয়সী নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর চানখাঁরপুলে একটি বেসরকারি হাসপাতালে ইনকিউবেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হওয়া তিন ঘণ্টা বয়সী নবজাতকটি মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করে শিশুটি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেছেন নবজাতকের বাবা।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে ইনকিউবেটরে আগুন লাগলে শিশুটি দগ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

হাবিবুর রহমান আরও জানান, মৃত্যুর পর নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

নিহত নবজাতকটি বগুড়ার কাহালু উপজেলার পলিবগুই গ্রামের বাসিন্দা মো. রাব্বানী ও শাপলা দম্পতির সন্তান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD