নাৎসিরা জার্মানিতে ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, নাৎসিরা যেমন আর জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবে না।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি পুরো দল দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে তুলনীয়। নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।
বক্তব্যে অতীতের হরতালে আওয়ামী লীগের বিরুদ্ধে বাসে আগুন দেওয়ার অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হরতালের সময় বাস পোড়ানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। এক ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করা হয়েছিল। দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা দরজা কিংবা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন। আগুনের ভয়াবহতার কারণে উদ্ধারকাজও ব্যাহত হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলে অন্তত ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এ ঘটনার স্বীকারোক্তি এখনো ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধী দলের বক্তব্য ও প্রতিক্রিয়ার জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক নেত্রী বারবার অডিও-ভিডিও কলে দলের নেতাদের নির্দেশনা দিচ্ছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের কঠোর শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছেন। তবে মহান রব্বুল আল্লাহ তাঁকে সেই সুযোগ আর কখনো দেবেন না বলে মন্তব্য করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
দেশে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার অঙ্গীকার করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফিরে প্রথম ভাষণে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, একজন মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপত্তা চান, সরকারও তেমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনোই পেটোয়া বাহিনীতে পরিণত করা হবে না।
তবে পরিস্থিতির প্রয়োজনে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেও সতর্ক করেন তিনি। বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধের বিচার নিশ্চিত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।








