Logo

রোহিঙ্গাদের আশ্রয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ বাড়ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৪:৩৯
রোহিঙ্গাদের আশ্রয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ বাড়ছে
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে রাখায় বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি নথিতে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে দেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, সীমান্ত সুরক্ষা এবং শরণার্থী শিবিরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সব উদ্যোগের প্রধান লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

বিজ্ঞাপন

এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন।

কেলি ই. কারি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি এবং মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো কাজ করছে।

বিজ্ঞাপন

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

পাশাপাশি চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD