Logo

মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নতুন ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১১:২৭
মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নতুন ঘোষণা
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য আরও সময় পেলেন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। ফলে নির্ধারিত নিয়ম মেনে নম্বরপ্লেট লাগানোর জন্য অতিরিক্ত সময় পাবেন মোটরসাইকেল চালকরা।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান অনুসারে মোটরসাইকেল মালিকদের নিজস্ব উদ্যোগে নির্ধারিত শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ

বিজ্ঞাপন

বিআরটিএর নির্দেশনায় স্কুটার এবং স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য পৃথক আকার নির্ধারণ করা হয়েছে।

স্কুটারের ক্ষেত্রে:

নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।

বিজ্ঞাপন

অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা ন্যূনতম ২০ মিলিমিটার রাখতে হবে।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে:

নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।

বিজ্ঞাপন

অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে

ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে বিআরটিএ কয়েকটি নির্দিষ্ট শর্ত দিয়েছে। নির্দেশনা অনুযায়ী—

বিজ্ঞাপন

নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।

বিজ্ঞাপন

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে।

উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে: ঢাকা মেট্রো-ল-১১-১১২৬।

নতুন সময়সীমা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD