Logo

ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: শাহে আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ২২:০৮
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: শাহে আলম
ছবি: সংগৃহীত

ঠিকাদার নিজের কাজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। কিন্তু কাজের গুণগতমান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে আপনার ৫ লাখ আমার ৫ লাখ... এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এলজিইডির চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের তথ্য তুলে ধরে তিনি জানান, বর্তমানে অধিদপ্তরের অধীনে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। পাশাপাশি আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে আছে।

বিজ্ঞাপন

নবনিযুক্ত প্রকৌশলীদের দায়িত্ব পালনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শাহে আলম বলেন, কোনো পক্ষ যেন প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, ‘নবীন ইঞ্জিনিয়ারদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে গতি আসবে।’ কাজের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD