সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ

বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে চাকরি ফিরে পেয়েছেন। পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধাসহ তাঁকে পুনর্বহাল করেছে কমিশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা গেছে, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন শরীফ উদ্দিন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদনটি পর্যালোচনা করে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়।
প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়। বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন-ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করার মাধ্যমে তার চাকরিতে ফেরার চূড়ান্ত আইনি বাধা দূর হয়।
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিবলে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।
বিজ্ঞাপন
এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালীন সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করায় তিনি ব্যাপক আলোচনায় আসেন এবং প্রাণনাশের হুমকির মুখে সাধারণ ডায়েরিও করেছিলেন।
অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন এবং জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। তবে পরবর্তী সময়ে কমিশন সেই আপিল আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর আবেদনটি ‘নট টু প্রসিড’ হিসেবে খারিজ হয়। এরপর ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুরের মধ্য দিয়ে তাঁর চাকরিতে ফেরার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজ্ঞাপন








