ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। দেশটিতে কর্মী নিয়োগের জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সব আনুষ্ঠানিকতা শেষ করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। মালয়েশিয়ায় বিনা ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোহাম্মদ রাশেদুল হক জানান, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য এ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই নিয়োগসংক্রান্ত চূড়ান্ত কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে কর্মীদের দ্রুত বিদেশে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে একদিন দুইদিন দেরি হয় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু চাইছি ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।
সরকারের লক্ষ্য, নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে ডিএইচএলের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম ডিসেম্বরের আগেই শুরু করা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বোয়েসেল।








