হঠাৎ ভূমিকম্প কাঁপলো ইসরায়েল, স্থগিত ফ্লাইট

দক্ষিণ ইসরায়েলের ইলাত অঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিকটবর্তী রামন বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরিদর্শন ও অবকাঠামোগত পরীক্ষা শেষে আবার চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের প্রভাবে রামন বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যাওয়ায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের ভবন ও স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
ভূমিকম্পের পর নিরাপত্তা যাচাই এবং অবকাঠামোর অবস্থা পরীক্ষা করতে ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি (আইএএ) রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। পরে সংস্থাটি জানায়, ‘স্ক্যান এবং অবকাঠামোগত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রামন বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি পুনরায় শুরু হয়েছে।’
বিজ্ঞাপন
এদিকে বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।
কমান্ডের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের আওতায় ধারাবাহিক প্রশিক্ষণ, মহড়া এবং একটি বড় জাতীয় মহড়ার আয়োজন করা হবে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি বাড়ানো, জনবল ও অনুসন্ধান-উদ্ধার সক্ষমতা উন্নত করা এবং ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনীর সক্ষমতা জোরদারে কাজ করা হবে।
এর আগে গত বছর ইসরায়েলের কর্মকর্তারা নেসেটের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিবেশ কমিটিকে জানিয়েছিলেন, দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন সতর্কতা ও রাষ্ট্রীয় নিরীক্ষায় প্রস্তুতির ঘাটতি উঠে এলেও বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশটি এখনো যথেষ্ট প্রস্তুত নয়।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল।








