লালন শাহের মাজারে পেট্রোলভর্তি বোতল ও টাইম বোমা উদ্ধার

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের মূল ফটকের পাশ থেকে দুটি পেট্রোলভর্তি বোতল ও একটি টাইম বোমা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে একটি সাদা ব্যাগের ভেতর থেকে এসব সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনাকে কেন্দ্র করে মাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে মাজার কমপ্লেক্সের মূল প্রবেশদ্বারের পাশে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় সাধুরা। পরে তাঁরা বিষয়টি সেখানে দায়িত্বে থাকা কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে পেট্রোল ও বৈদ্যুতিক সরঞ্জামের মতো কিছু দেখতে পান ওসি। পরে তিনি বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। এরপর মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করে সন্দেহজনক ব্যাগটি পাহারায় রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সুপারের মাধ্যমে ঢাকায় যোগাযোগের পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের চার সদস্যের একটি দল সোমবার (১৯ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষার পর ব্যাগের ভেতরে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা থাকার বিষয়টি শনাক্ত করা হয়।
বিজ্ঞাপন
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাজার এলাকা ফাঁকা করে দেওয়া হয় এবং প্রবেশের মূল ফটক বন্ধ রাখা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, রাতে সাধুরা পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পেয়ে তাঁকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি দেখে পুলিশ সুপারকে জানান। পরে ঢাকা থেকে আসা চার সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে সেটিকে টাইম বোমা বলে শনাক্ত করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাঁদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।








