ডেমরার একটি বাড়ি থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার

রাজধানীর ডেমরার নিঝুমবাগ এলাকার একটি বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, বিকেল ৫টার দিকে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর আসে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি তথ্য জানাতে রাজি হননি তিনি।
বিজ্ঞাপন
সিটিটিসির এক কর্মকর্তা জানান, এর আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাতে গিয়ে ডেমরার ওই বাড়িতে বোমাসদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া যায়। এ সময় জুয়েল নামে একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট ইতোমধ্যে একটি বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে। অন্য বস্তুটি নিষ্ক্রিয় করার কাজও চলছে।








