Logo

ঢামেকের জরুরি বিভাগের পেছনে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১২:১৮
ঢামেকের জরুরি বিভাগের পেছনে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. সিপন মিয়া জানান, সোমবার সকাল ৮টার দিকে ওসেকের পেছনে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঢামেকের পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাবিবুর রহমান আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD