বাগেরহাটে ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ওই বাসায় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান্তা আক্তার জুই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তাঁদের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, স্বামী বিদেশে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি রায়েন্দার একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় এবং জুইয়ের মৃত্যুর ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, জুইয়ের সঙ্গে ওই বাসায় ওঠা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর কোনো ভূমিকা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।








