Logo

ঢাকা মেডিকেলে আনসারের তৎপরতায় আটক কথিত ভুয়া চিকিৎসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৯:১৮
ঢাকা মেডিকেলে আনসারের তৎপরতায় আটক কথিত ভুয়া চিকিৎসক
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া চিকিৎসক হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুর ২টার দিকে ঢাকা মহানগর আনসারের দক্ষিণ জোনের আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। আনসারের পিসি মো. শাহাদাৎ হোসেন ও সদস্য মো. মানিক প্রামাণিকের তৎপরতায় ওই ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে হাসপাতালের পরিচালকের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ এই চিকিৎসাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।

তবে আটক ব্যক্তির পরিচয়, চিকিৎসক পরিচয়ে হাসপাতালে অবস্থানের উদ্দেশ্য এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD