Logo

জামাইয়ের কাছ থেকে শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারীরা

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৬
জামাইয়ের কাছ থেকে শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারীরা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্বশুরের জমি কেনার জন্য ব্যাংক থেকে তোলা ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মাসুম মোল্লা নামে এক ব্যক্তির কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দিলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাসুমের শ্বশুর বরকত উল্লাহ জানান, জমি রেজিস্ট্রি করার জন্য রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা তোলেন। পরে টাকাগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে দেন।

বরকত উল্লাহর ভাষ্য অনুযায়ী, টাকাভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে আসা তিন থেকে চারজন ব্যক্তি মাসুমের পথ আটকে দেয়। একপর্যায়ে তারা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয় এবং তাঁকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে মাসুম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বরকত উল্লাহ আরও জানান, ঘটনার পর তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ একটি লিখিত অভিযোগ পেয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD