শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মাইনর চক্ষু অপারেশন থিয়েটারের (ওটি) বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, রাতে ওই কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কক্ষে। খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।








