Logo

রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৪
রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসআরবি সূত্রে জানা গেছে, অভিযান শেষে উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছেছেন।

বিস্ফোরক উদ্ধারের পর পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্প্রতি রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনার পর ঢাকার প্রবেশপথসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD