মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি আরমান-শাহরুখ গ্রুপের অন্যতম সদস্য।
বিজ্ঞাপন
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান আরমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসআরবির তথ্য অনুযায়ী, সম্প্রতি কেরানীগঞ্জে দিনেদুপুরে পাটালি গ্রুপের গ্যাং লিডার ফরহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যার মামলায় আরমান আসামি। এছাড়া রায়েরবাজারে এলেক্স ইমন গ্রুপের ইমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলাতেও তার নাম রয়েছে। মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তারের সময় আরমানের কাছ থেকে পাটালি গ্রুপের ফরহাদকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি, একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।








