সামান্তা শারমিনকে ফোনে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে। বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামে এক ব্যক্তি তাকে এমন হুমকি দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সামান্তা শারমিন।
ফেসবুক পোস্টে তিনি জানান, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামে এক ব্যক্তি দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি কিছুদিনের মধ্যে তাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। তবে ছাত্রলীগে নিজের কোনো পদ-পদবি আছে কি না, তা জানাতে রাজি হননি বলে উল্লেখ করেন সামান্তা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পোস্টে সামান্তা শারমিন আরও বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
এর আগে, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। একইসঙ্গে পদত্যাগপত্রও প্রকাশ করেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে এনসিপির রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের কথা তুলে ধরেন সামান্তা।
বিজ্ঞাপন








