Logo

আওয়ামী লীগের সাধারণ কর্মীদের অধিকার রক্ষার আশ্বাস রাশেদ খাঁনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২১:০৭
আওয়ামী লীগের সাধারণ কর্মীদের অধিকার রক্ষার আশ্বাস রাশেদ খাঁনের
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার কারও প্রতি অন্যায় বা জুলুম করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও যারা জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন করেননি, তাদের নাগরিক অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি জানান, ‘নন-পলাতক আওয়ামী লীগ’ হিসেবে পরিচিত অ্যাডভোকেট কামাল উদ্দিন মুক্তি পেয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির অনেক নেতাকর্মী উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দুপুরের দিকে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, কামাল উদ্দিনকে মূলত পুলিশি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল।

ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করে রাশেদ খাঁন লেখেন, আগের রাতে কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনের বাড়িতে মব সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে পুলিশকে আইন অনুযায়ী কিছু তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হয়েছে।

বিজ্ঞাপন

পোস্টে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কারও সঙ্গে কামাল উদ্দিনের যোগাযোগের প্রমাণ না থাকায় সন্দেহভাজন মামলায় আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন।

রাশেদ খাঁনের মতে, এ ঘটনাই প্রমাণ করে বিএনপি সরকার কারও সঙ্গে জুলুমের নীতি অনুসরণ করবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তারা যদি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অগ্নিসন্ত্রাসের পথ বেছে না নেন, তাহলে অতীতে আওয়ামী লীগ করার কারণে তাদের নাগরিক অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করা হবে না। একই সঙ্গে যারা অতীতে সাধারণ মানুষের ওপর কোনো জুলুম করেননি, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD