‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য ও শব্দচয়ন নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াতের আমির সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ‘ফালতু’ বলতে পারতেন না। একই সঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন সংসদ সদস্যের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াতের আমির সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ফালতু বলতে পারতো না।’ তার অভিযোগ, অসংযত শব্দ ব্যবহার করেও তারা নিজেদের মার্জিত রাজনৈতিক দল হিসেবে পরিচয় দিচ্ছে।
বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলা হলেও গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস কেন নাহিদ ইসলাম জাতির সামনে তুলে ধরছেন না?
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে লেখা হলে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ‘গণঅভ্যুত্থানের মীরজাফর’ হিসেবে চিহ্নিত করা হবে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের আন্দোলনে সাহসী ভূমিকা নিয়ে প্রশ্ন না তুললেও হাসনাত ও সারজিসের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলবেন বলে জানান তিনি।
জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় জামায়াত ও এনসিপির কয়েকজন সংসদ সদস্যের আচরণ নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।
তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে গেলে বিরোধী দলের কয়েকজন সদস্য অসৌজন্যমূলক আচরণ করেন। বারবার বসার অনুরোধ জানানো হলেও কয়েকজন সংসদ সদস্য তা মানেননি। বিএনপি ও জোটের সংসদ সদস্যরা চাইলে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারতেন, কিন্তু দলটি সহনশীলতার পরিচয় দিয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কী কাজ হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার অভিযোগ, বিভিন্ন এলাকার উন্নয়ন বরাদ্দ কুমিল্লার দুটি উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগও তোলেন তিনি।
রাষ্ট্র পুনর্গঠনে বিরোধী দলগুলোর সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, আর জামায়াত ও এনসিপি সেখানে ঘি ঢালছে। এভাবে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
গণঅভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়েও একাধিক অভিযোগ করেন রাশেদ খাঁন। তার দাবি, ১৯ জুলাই, যেদিন গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছিলেন, সেদিন তারা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যখন ডিবি কার্যালয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত ও সারজিস পুকুরপাড়ে বসে জুস পান করছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগের পক্ষে প্রমাণ ও রেকর্ড রয়েছে দাবি করে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থান নিয়ে তিনি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের কাছেও জানতে চাওয়ার আহ্বান জানান তিনি।







