Logo

আসিফ কি ভুলে গেছে, এনসিপির নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ফিরতে হয়েছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৮:০৯
আসিফ কি ভুলে গেছে, এনসিপির নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ফিরতে হয়েছিল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের আগের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর সাঁজোয়া যান এপিসিতে করে ঢাকায় ফিরতে হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চারজন আওয়ামী লীগ সমর্থক নিহত হন। এ ঘটনায় আরও অনেকে আহত হন বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনেরও মৃত্যু হোক, তা চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ একটি নির্বাচিত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতের কোনো সরকারের মতো বেপরোয়া আচরণ করতে পারে না বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন—এমন সংবাদ প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, "আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিলো?"

তিনি আরও দাবি করেন, সে সময় এনসিপির নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, ‘গোপালগঞ্জ আওয়ামীলীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামীলীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলি ভূমিকা গ্রহণের বিকল্প নেই।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD