Logo

‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন, সব ঠিক করে দিচ্ছি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:১২
‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন, সব ঠিক করে দিচ্ছি’
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতির উন্নতি করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের এমন অবস্থানের কথা তুলে ধরেন এনসিপির এই নেতা।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি'।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে আসিফ মাহমুদের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে কোন নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন, তা স্ট্যাটাসে বিস্তারিত উল্লেখ করেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD