Logo

বাংলাদেশকে একটা ‘পরিত্যক্ত দেশ’: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৩
বাংলাদেশকে একটা ‘পরিত্যক্ত দেশ’: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ | ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এমন সমালোচনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’

তাঁর এই মন্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা এবং সংবিধান নিয়ে চলমান আলোচনা নতুন করে সামনে এসেছে। তবে কোন নির্দিষ্ট ঘটনা বা প্রেক্ষাপট থেকে তিনি এমন মন্তব্য করেছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD