এবার জমিয়ত নেতার গোপন ভিডিও ফাঁস

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের একটি গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীর সঙ্গে তাকে একটি কক্ষে অবস্থান করতে দেখা গেছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ওই নারীর সঙ্গে অবস্থান করছেন মাওলানা ফেরদাউসুর রহমান। এ সময় তার সঙ্গে থাকা নারী ভিডিওটি ধারণ করছিলেন বলে দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে। ভিডিওর একপর্যায়ে তাকে বিছানা থেকে উঠে নিজের লুঙ্গি ঠিক করতে দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভিডিওটির বিষয়ে আমার জানা নেই। আমি এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
বিজ্ঞাপন
অন্যদিকে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি জানিয়েছেন, কোনো নেতার বিরুদ্ধে শাস্তিমূলক অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমাদের যে কোনো নেতা শাস্তিমূলক অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’








