Logo

আমির হামজাকে ‘সরল মানুষ’ বললেন ইসলামি বক্তা তাশরীফ

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৪:৫৩
আমির হামজাকে ‘সরল মানুষ’ বললেন ইসলামি বক্তা তাশরীফ
ছবি: সংগৃহীত

ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ হিসেবে বর্ণনা করেছেন হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। একই সঙ্গে আমির হামজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাদের সঠিক বুঝ দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তাশরীফ। দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরার অভিজ্ঞতার ভিত্তিতে তাকে একজন অত্যন্ত সরল মনের মানুষ হিসেবে উল্লেখ করেন এই ইসলামি বক্তা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তাশরীফ লেখেন, ‘মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’

পোস্টে আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জন্যও দোয়া করেন তিনি। পাশাপাশি এই ইসলামি বক্তার সম্মান ও মর্যাদা বৃদ্ধির কামনা জানান।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে তাশরীফ লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD