Logo

পাসপোর্ট চেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৯:৫২
পাসপোর্ট চেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর মতে, দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজেই ভুল করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। এর অর্থ, দেশে ফিরে বিচার মোকাবিলা করার মতো পরিস্থিতি রয়েছে বলে তিনি মনে করছেন।

তবে এ বিষয়ে একটি আইনি জটিলতার কথা তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের আবেদন জানিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আসিফ নজরুলের দাবি, পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের জন্য আরও সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার ভারতের কাছে যুক্তি তুলে ধরতে পারবে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত রয়েছে বলেই শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহ দেখাচ্ছেন। ফলে বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন অভিযোগ তুলে তাকে ফেরত না দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য হওয়ার সুযোগ কমেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার এই আবেদনের কারণে ভারতকে প্রত্যর্পণের বিষয়ে আরও জোরালোভাবে চাপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD