Logo

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে পদ ছাড়ার আহ্বান কাদেরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৯:৪৪
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে পদ ছাড়ার আহ্বান কাদেরের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দুই দিন ধরে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের ৯ দফার ঘোষক আব্দুল কাদের। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে উপাচার্য ও প্রক্টরকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ক্যাম্পাস, আবাসিক হল ও রেজিস্ট্রার ভবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পৃথক পোস্টে এসব বক্তব্য তুলে ধরেন আব্দুল কাদের।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি লেখেন, দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। মঙ্গলবার একটি একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। এমন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আব্দুল কাদেরের মতে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে উপাচার্য ও প্রক্টরের পদে থাকার যৌক্তিকতা নেই। তিনি প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আবাসিক হল এবং রেজিস্ট্রার ভবনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করার দাবি জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD