ঢাবির পর এবার জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামে এক শিক্ষার্থীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। আটক রেজওয়ান বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে ঘটনার পরপরই সেখানে কাউকে দেখা যায়নি বলে জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টির সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় তারা ক্যাম্পাসে ছিলেন না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে।
বিজ্ঞাপন
সন্দেহভাজন শিক্ষার্থীকে আটকের বিষয়ে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে আটক করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।








