জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি। গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করলেও নির্ধারিত দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শোকজ পাওয়া ১১ নেতা হলেন—শহীদ রফিক-জব্বার হল শাখার সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, শেরেবাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম।
এ ছাড়া শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমানকেও নোটিশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অভিযুক্ত নেতাদের কেউ অংশ নেননি। তার মতে, এটি স্পষ্ট দায়িত্বহীনতা। দায়িত্ব পালনে অবহেলার কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।









