ঢাবি ক্যাম্পাসে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুর্গাপূজার ছুটি শেষে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ কর্মসূচির আওতায় স্বেচ্ছাশ্রমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার অংশ হিসেবে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে কর্মসূচিটি নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখাসহ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রমে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উৎসাহিত ও সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন। তাঁরা সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন।








