Logo

অসময়ে ড্যাশিং লুকে চমকে দিলেন অনন্ত জলিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ২১:২০
অসময়ে ড্যাশিং লুকে চমকে দিলেন অনন্ত জলিল
ছবি: সংগৃহীত

ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতির মধ্যেই একেবারে ভিন্ন সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে নতুন একটি ছবি প্রকাশ করেন অনন্ত জলিল। ছবিতে সাদা পোশাকে বেশ আত্মবিশ্বাসী ও ড্যাশিং ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। চোখে কালো চশমা, পরনে সাদা পোশাক—সব মিলিয়ে নতুন এক স্টাইলিশ অবতারে ধরা দিয়েছেন তিনি। সাম্প্রতিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে তাঁর এমন উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে সৃষ্টিকর্তার ওপর নিজের আস্থার কথা তুলে ধরেছিলেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’

এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ যার অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই পোস্টে তাঁর জন্য দোয়া করা, ইতিবাচক বার্তা দেওয়া এবং ভিডিও প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেতা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি বাড়ানোর উদ্দেশ্যে তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা ব্যক্তিদেরও ধন্যবাদ দেন। তবে তাঁদের উদ্দেশে আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন তিনি।

অনন্ত জলিলের এই পোস্টের পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক পরিস্থিতি। সম্প্রতি তাঁর মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণসংক্রান্ত বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের লক্ষ্যে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। একই সঙ্গে তাঁর কয়েকটি কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং সেখানে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে।

ব্যবসায়িক নানা জটিলতা নিয়ে যখন অনন্ত জলিলকে ঘিরে আলোচনা চলছে, ঠিক তখনই তাঁর নতুন ফ্যাশনেবল উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আগ্রহ তৈরি করেছে। তবে প্রকাশিত ছবিটির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি এই অভিনেতা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD