ভারতে বসে শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছে: সোহেল তাজ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে এখন লাশের অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। একই সঙ্গে শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সোহেল তাজ। পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’
এরপর শেখ হাসিনার প্রায় দেড় দশকের শাসনামলের সমালোচনা করে সোহেল তাজ লেখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে সোহেল তাজ আরও দাবি করেন, শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না। আর সেই আন্দোলনের অন্যতম বড় উপাদান হচ্ছে লাশ। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা নিজের দলের মানুষের লাশ চান।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে তিনি লেখেন, এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।
পোস্টের শেষাংশে শেখ হাসিনার কর্মকাণ্ডের সমালোচনা করে সোহেল তাজ লেখেন, এটাই হচ্ছে একজন “psychopath” (সাইকোপ্যাথ)-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।








