Logo

ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিল আদালত, ফিরছে সংবাদমাধ্যম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিল আদালত, ফিরছে সংবাদমাধ্যম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে CNN, MS NOW ও Politico-এর সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। একই সঙ্গে এসব সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক টিম কেলি এ আদেশ দেন। তার মতে, তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস বাতিলের সিদ্ধান্ত সম্ভবত মার্কিন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন CNN, MS NOW ও Politico-এর হোয়াইট হাউজ প্রেস পাস বাতিল করে। এর বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করে তিন সংবাদমাধ্যম। তাদের অভিযোগ ছিল, এই সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।

বিচারক কেলি প্রশাসনকে সাংবাদিকদের হার্ড-পাস অবিলম্বে ফিরিয়ে দেওয়া ও পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞার পক্ষে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনেছিল। তবে বিচারক কেলি বলেন, আদালতের নথিতে নিষেধাজ্ঞাটি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয়—এমন দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের আগে সাংবিধানিকভাবে প্রয়োজনীয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

ট্রাম্প এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের সমালোচনা করে সেগুলোকে ‘ফিকশন’ ও ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছিলেন। অন্যদিকে, বিচার বিভাগের আইনজীবীরা জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরে প্রশাসনের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন।

আদালতের এই আদেশের ফলে আপাতত CNN, MS NOW ও Politico-এর সাংবাদিকরা আবার হোয়াইট হাউজে প্রবেশের সুযোগ পাবেন। তবে মূল মামলার আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD