Logo

গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো করলেন ইমানুয়েল ম্যাক্রোঁ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৮
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো করলেন ইমানুয়েল ম্যাক্রোঁ
ছবি: সংগৃহীত

গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা না গেলে আন্তর্জাতিক সম্প্রদায় কি কেবল নীরব দর্শক হয়ে থাকবে?

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন ম্যাক্রোঁ। একই মঞ্চে ট্রাম্প তার গাজা শান্তি পরিকল্পনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পর পাল্টা বক্তব্য নিয়ে সামনে আসেন ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ বলেন, কেউ কেউ শান্তির কথা বলছেন, কিন্তু বাস্তবে সেই উদ্যোগ গাজায় এক সেকেন্ডের জন্যও মানবিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করতে পারেনি। বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, গাজার এই নির্মম দৃশ্য কী সবাই কেবল দাঁড়িয়ে দেখবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর লজ্জার?

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতিসংঘের মঞ্চে নিজের মেয়াদকালের শেষ ভাষণে ম্যাক্রোঁ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, দখলদারিত্ব চালিয়ে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার ধারণা ভুল এবং এ ধরনের পদক্ষেপ উল্টো দেশটির ভবিষ্যৎ নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন গাজা নিয়ে নিজেদের উদ্যোগের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প তার ২০ দফা পরিকল্পনার মাধ্যমে গাজা সংঘাতের অবসান, পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য একটি কাঠামো এগিয়ে নিচ্ছেন। জানুয়ারিতে প্রকাশিত সরকারি বিবৃতিতে হোয়াইট হাউস এই পরিকল্পনাকে গাজা সংঘাত অবসানের জন্য ২০ দফা রোডম্যাপ হিসেবে বর্ণনা করেছিল।

জাতিসংঘে ট্রাম্পও গাজা ইস্যুতে নিজের কূটনৈতিক উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেন। তার বক্তব্যের পরই ম্যাক্রোঁ মানবিক সহায়তা ও গাজার বাস্তব পরিস্থিতির প্রসঙ্গ সামনে এনে ভিন্ন অবস্থান তুলে ধরেন। ফলে একই দিনে জাতিসংঘের মঞ্চে গাজা নিয়ে দুই নেতার বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য ফুটে ওঠে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD