Logo

৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৯
৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তুরস্ক
ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শানলিউর্ফার কারাকোপ্রু অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ দশমিক ৩৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

ভূমিকম্পের কম্পন শানলিউর্ফার আশপাশের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক আনাদোলু এজেন্সিকে জানান, প্রাথমিক মূল্যায়নে ভূমিকম্পে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট উদ্ধার ও পরিদর্শনকারী দলগুলো কাজ করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা অন্য কোনো সমস্যার তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD