Logo

১২ বছরের কিশোরীকে ধর্ষণ করছিলেন স্বামী, পাশের ঘরে ছিলেন স্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৬
১২ বছরের কিশোরীকে ধর্ষণ করছিলেন স্বামী, পাশের ঘরে ছিলেন স্ত্রী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরকানসাসে ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘটনার আগে প্রায় ৭০০ মাইল গাড়ি চালিয়ে কিশোরীকে সাউথ ক্যারোলাইনা থেকে নিজেদের বাড়িতে নিয়ে যান তারা।

বিজ্ঞাপন

অভিযুক্ত দম্পতি হলেন ৩১ বছর বয়সী ব্র্যান্ডন লি ব্রিটেন এবং তার স্ত্রী ২৮ বছর বয়সী সিয়েরা ডন ব্রিটেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই দম্পতি অনলাইনে ১৫ বছর বয়সী এক কিশোরের পরিচয় ব্যবহার করে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে যোগাযোগ করতেন। একপর্যায়ে কথিত ওই কিশোরের পরিচয়ে তার সঙ্গে অশ্লীল বার্তা ও নগ্ন ছবি আদান-প্রদান করেন তারা।

এরপর চলতি মাসের ৮ তারিখ অভিযুক্ত দম্পতি সাউথ ক্যারোলাইনার স্পারটানবার্গে যান। সেখানে তারা কিশোরীকে তার বাড়ি থেকে অপহরণ করে প্রায় ৭০০ মাইল গাড়ি চালিয়ে আরকানসাসের ইনডিপেনডেন্স কাউন্টিতে নিজেদের বাড়িতে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বাড়িতে নেওয়ার পর ব্র্যান্ডন ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় তার স্ত্রী সিয়েরা পাশের একটি কক্ষে তাদের ছেলের ঘরে অবস্থান করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পরদিন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা ওই দম্পতির বাড়ির সামনে তাদের গাড়িটির সন্ধান পান। পরে সেখানে অভিযান চালাতে গেলে সিয়েরা পুলিশ সদস্যদের বাড়িতে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ইনডিপেনডেন্স কাউন্টি শেরিফের লেফটেন্যান্ট জ্যাক রলিন্স জানান, পুলিশ সদস্যরা পরে তাকে সরিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়িটির একটি বাথরুম থেকে ভীত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

জ্যাক রলিন্স বলেন, পুলিশ পরিচয় জানানোর পর কিশোরী বুঝতে পারে যে তাকে উদ্ধারের জন্য তারা সেখানে এসেছেন। এরপর সে পুলিশকে ধন্যবাদ জানায় এবং তার মায়ের কাছে ফিরে যেতে চায় বলে জানায়।

শেরিফের এই কর্মকর্তা আরও জানান, পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া বিভিন্ন আলামত এবং চিকিৎসা পরীক্ষার ফলাফলে কিশোরীর দেওয়া বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় চলতি মাসের ১৫ তারিখ ওই দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার করা কিশোরীকে পরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD