Logo

হবিগঞ্জে শিশু ধর্ষণ, দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৮
হবিগঞ্জে শিশু ধর্ষণ, দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে দুই কিশোরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর এলাকার শেখ কবিরের ছেলে শেখ জামাল ও এলাহী মিয়ার ছেলে রাজিব মিয়া। তাদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু শোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপরজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ওইদিন মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে শেখ জামালের বাড়ির কাছে পৌঁছালে তাকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে একটি ঘরে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, ঘরে নেওয়ার পর শেখ জামাল ও রাজিব মিয়া দরজা বন্ধ করে শিশুটিকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখিয়ে শিশুটিকে ঘর থেকে বের করে দেওয়া হয়।

বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়ে। এ সময় মুমিনা বেগম নামে এক নারী তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে জ্ঞান ফেরার পর শিশুটি স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির মা স্বপ্না বেগম বাদী হয়ে ওই বছরের ১৯ আগস্ট দুইজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে নবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। আজ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

বিজ্ঞাপন

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কামাল উদ্দিন সেলিম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD