Logo

ভয় দেখিয়ে বারবার ধর্ষণে পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুরের যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৭
ভয় দেখিয়ে বারবার ধর্ষণে পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুরের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বিয়ের পর থেকেই পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হাফিজার শেখ। ২০২২ সালের ২৫ আগস্ট সকালে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে তিনি প্রথমবার ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক তার গর্ভপাত করানো হয়। বিষয়টি স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের জানালেও তারা কোনো সুরাহা না করায় বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যান ভুক্তভোগী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর একই বছরের ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় মামলা করেন তিনি। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে মধুখালী থানার উপপরিদর্শক সৈয়দ তোফাজ্জল হোসেন তদন্ত শেষে হাফিজার শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় ধরে মামলাটির সাক্ষ্য ও প্রমাণ গ্রহণের পর বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামি হাফিজার শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই সাজা দিয়েছেন। আদালতের দেওয়া রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD