Logo

বৃদ্ধাশ্রম খুলে ৬ কোটি ডলার জালিয়াতি, বাংলাদেশি নারীর কারাদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৯
বৃদ্ধাশ্রম খুলে ৬ কোটি ডলার জালিয়াতি, বাংলাদেশি নারীর কারাদণ্ড
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে প্রায় ৬ কোটি ৪ লাখ ডলারের জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক বাংলাদেশি নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট জজ নাতাশা সি. মার্লে এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি জাকিয়া খানকে ৫ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে জালিয়াতির মাধ্যমে অর্জিত সম্পদও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে দুটি স্থাবর সম্পত্তি, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ ডলার মূল্যের সম্পদ রয়েছে।

জাকিয়া খান ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় প্রবীণদের জন্য দুটি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার বা পুনর্বাসনকেন্দ্র পরিচালনা করতেন। পাশাপাশি ‘রেসপনসিবল কেয়ার স্টাফিং’ নামে একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানও তার মালিকানাধীন ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আদালতের নথি অনুযায়ী, ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রায় সাত বছর ধরে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতারণা চালানো হয়। জাকিয়া খানের মালিকানাধীন ‘হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার’ ও ‘ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার’কে ব্যবহার করে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেডের অর্থ আত্মসাৎ করা হয়।

বিজ্ঞাপন

প্রতারণার অংশ হিসেবে দালালদের মাধ্যমে সুবিধাবঞ্চিত মেডিকেড গ্রহীতাদের বিভিন্ন প্রলোভন দেখানো হতো। পরে তাদের দিয়ে ভুয়া হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে দেখানো হতো যে তারা নিয়মিত সেবা গ্রহণ করেছেন। বাস্তবে কোনো সেবা না দিয়েই এসব ব্যক্তির নামে মেডিকেডে পূর্ণ সেবামূল্য দাবি করে বিল পাঠানো হতো।

এই পদ্ধতিতে দুই ডে কেয়ার সেন্টার থেকে সরকারের কাছে প্রায় ৬ কোটি ৪ লাখ ডলারের ভুয়া বিল জমা দেওয়া হয়। এর বিপরীতে প্রতিষ্ঠান দুটি প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার সরকারি অর্থ পায় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৫ সালের আগস্টে জাকিয়া খান স্বাস্থ্যসেবা খাতে জালিয়াতির ষড়যন্ত্র, সরকারের সঙ্গে প্রতারণা এবং ঘুষ লেনদেনের অভিযোগে নিজের দোষ স্বীকার করেন। এরপর বুধবার আদালত তার বিরুদ্ধে কারাদণ্ড ও আর্থিক জরিমানাসহ সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন।

রায় ঘোষণার পর ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র বলেন, এই রায় করদাতাদের অর্থ আত্মসাৎকারী দুর্নীতিবাজদের জন্য কঠোর সতর্কবার্তা।

বিজ্ঞাপন

মামলাটির তদন্তে যৌথভাবে কাজ করেছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই), ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD