Logo

আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে: ইরানি স্পিকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ২১:৩৮
আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে: ইরানি স্পিকার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশটির ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে গালিবাফ লিখেছেন, ‘বিবেক বা জীবনযাত্রার ব্যয়, যে কারণেই হোক আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তা সমর্থন করি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের সেবা করার জন্য মার্কিন সরকার যদি তাদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তারা জানতে পারবে যে আমাদের ‘না’ এর সঙ্গে একটি দুঃস্বপ্ন নেমে আসবে।’

ইরানি পার্লামেন্টের স্পিকারের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলকে দেশটির জনগণের যুদ্ধবিরোধী মনোভাবের প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: মিডল ইস্ট আই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD