Logo

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে এবার জবাব হবে আরও ভয়াবহ: খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ২০:২৫
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে এবার জবাব হবে আরও ভয়াবহ: খামেনি
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান চালালে এবার আরও বড় পরিসরে পাল্টা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ইরানের ‘জাতীয় অহংকারের বিরুদ্ধে লড়াই দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব বক্তব্য তুলে ধরেন খামেনি। এতে তিনি হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

খামেনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আবারও চালানো হলে তার প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত পরিসরে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বার্তায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকারও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। এসব গোষ্ঠীকে ‘প্রতিরোধ ফ্রন্ট’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনে তাদের ‘বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড’ প্রশংসার দাবিদার।

বিজ্ঞাপন

খামেনির মতে, সাম্প্রতিক সংঘাত ও সামরিক ঘটনাবলি দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতারও নির্দিষ্ট সীমা রয়েছে। এ পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জনের একমাত্র পথ হলো ব্যাপক উন্নয়নের মাধ্যমে ‘আরও শক্তিশালী ইরান’ গড়ার কৌশল অব্যাহত রাখা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD