ভোট না দিলে সোজা জাহান্নামে যাবেন রিপাবলিকানদের ট্রাম্প

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে উপস্থিতদের ট্রাম্প একটি শপথ পাঠ করান, যেখানে বলা হয় যে তারা আমেরিকার ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টের’ প্রতি দায়বদ্ধ থেকে নিজে এবং তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে আগামী ৩ নভেম্বর বা তার আগেই ভোট দেবেন। ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে উল্লেখ করে ট্রাম্প রসিকতার ছলে একই পদ্ধতিতে কাজ করার কথা বলেন এবং শেষে বলেন যে ভোট না দিলে সমর্থকরা সোজা জাহান্নামে যাবেন।
সম্মেলনে দেওয়া বক্তব্যে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, গত ১৯ মাসে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সবই পূরণ করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় শেয়ারবাজারের ঊর্ধ্বগতি, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বাড়ানো এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যে নামিয়ে আনার বিষয়গুলো উল্লেখ করেন তিনি। এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি অন্ধকার অধ্যায় থেকে সমৃদ্ধির স্বর্ণযুগে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ঐতিহাসিকভাবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা মধ্যবর্তী নির্বাচনে আসন হারালেও ট্রাম্প সিনেট ও হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সম্পদ বাজেয়াপ্ত করবে এবং অপরাধীদের ছেড়ে দেবে বলে তিনি সতর্ক করেন।
বিজ্ঞাপন
এর আগে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সমর্থকদের নীতিগত মতভেদের কারণে কট্টরপন্থী বা আমলাদের
হাতে দেশ তুলে না দিয়ে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
ট্রাম্পের পরবর্তী উত্তরসূরি হিসেবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেও তার এই বক্তব্যকে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: আনাদোলু এজেন্সি








