‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে’

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নানা সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্নীতির সমালোচনা করেন। তিনি বলেন, এনার্জি সেক্টরের দিকে তাকালেই কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা হয়েছে, তা বোঝা যায়।
বিজ্ঞাপন
তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, সংকট কাটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলছে।
প্রতিমন্ত্রীর মতে, চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে বিবেচ্য হবে, প্রয়োজন অনুযায়ী সেখানেই যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে বাংলাদেশকে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হতে পারে বলেও জানান তিনি।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমশক্তি রপ্তানির প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়কার একটি সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল।
বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে দাবি করে তিনি বলেন, এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।
বিজ্ঞাপন
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।








