Logo

ঢামেকে নেওয়া হলো সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৬, ১৪:৪৭
ঢামেকে নেওয়া হলো সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD