মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা কামনা করেন।
জেবি/এএস








