টানা তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে টানা প্রায় তিন দিন বন্ধ থাকছে বাংলাদেশের হজ পোর্টাল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় এটি আবার চালু হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময়ে সেবা নিতে গিয়ে ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় হজ পোর্টাল। হজযাত্রীদের নিবন্ধন, হজসংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সেবা পরিচালনায় এ পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোর্টালটি বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণ চলাকালে এর ওপর নির্ভরশীল কিছু অনলাইন সেবা সাময়িকভাবে পাওয়া যাবে না। নির্ধারিত সময় অনুযায়ী ২৫ অক্টোবর সকাল ৯টায় পোর্টালটি চালু হলে এসব সেবা আবার ব্যবহার করা যাবে।








