বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত গুণীজনরা বক্তব্য ও আলোচনায় অংশ নিচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন।
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।








