মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুরে ওই ছাত্রী আসামির বাড়ির সামনে খেলছিল। এ সময় তাকে কৌশলে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা নগরকান্দা থানায় মামলা করেন। পরে থানার এসআই মনিরুজ্জামান মামলাটি তদন্ত করে মিরাজ শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।







