Logo

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, ক্ষোভ জানালেন ছেলে

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬
হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, ক্ষোভ জানালেন ছেলে
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার-এর মৃত্যুর খবরটি ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার মৃত্যুর দাবি ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। তবে তিনি জীবিত আছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আগের তুলনায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন।

মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে রুবেল খন্দকার। রোববার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘নোংরা গুজব’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, কিছু অসাধু ও ভিউ-নির্ভর ব্যক্তি অসুস্থতাকে পুঁজি করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।

বিজ্ঞাপন

রুবেল আরও জানান, তার বাবা আগের চেয়ে ভালো আছেন। একই সঙ্গে এ ধরনের গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নব্বইয়ের দশকে ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ে অনিয়মিত হলেও তার সংলাপ ও স্বতঃস্ফূর্ত হাস্যরস এখনও দর্শকের মনে জায়গা করে আছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD